পোস্টগুলি

জীবনের গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনের গল্প--- গরুর কষ্ট দেখে অটোরিকশায় ঘানি টানছেন-বুলবুল ইসলাম ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .    জীবনের গল্পঃ  গরুর কষ্ট দেখে অটোরিকশায় ঘানি - বুলবুল ইসলাম ।। জীবনের গল্পঃ আব্দুর সাত্তার। বয়স ৬০ বছরের কাছাকাছি। বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায়। বাপ-দাদার পেশা ছিল ঘানি থেকে তেল করা। তিনিও ধরে রেখেছেন সেই পেশা। দীর্ঘ দিন ধরে গরু দিয়ে ঘানি টানলেও বয়সের ভার আর গরুর কষ্টের কথা ভেবে অটোরিকশা দিয়ে ঘানি টানার পদ্ধতি আবিষ্কার করেছেন তার ছেলে মাহাবুব। www.  hellojanata.com জানা গেছে, গবাদিপশুর কষ্ট ও তেল উৎপাদনে সময় বেশি লাগার কারণে আব্দুর সাত্তারের ছেলে মাহাবুব আলম ইউটিউব দেখে ৭০ হাজার টাকা ব্যয় করে অটোরিকশা দিয়ে তেলের ঘানি টানার পদ্ধতি আবিষ্কার করেন। এতে ব্যবহার করেছেন অটোরিকশার ফ্রেম, চাকা, ব্যাটারি ও মোটর। আব্দুর সাত্তারের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারে প্রতি মণ দেশি সরিষা ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ঘানিতে ১০ কেজি সরিষা থেকে ৩ লিটার তেল উৎপাদন হয়। আগে তিন লিটার তেল গরুর ঘানিতে উৎপাদন করতে সময় লাগত ৩-৪ ঘণ্টা। এখন অটোরিকশা দিয়ে ঘানি টেনে ৩ লিটার তেল উৎপাদন করতে সময় লা...

জীবনের গল্পঃ-- উত্তরবঙ্গে শীতের আগমনী বার্তায় লেপ ও তোষক তৈরির ব‍্যস্ততা ।।বুলবুল ইসলাম ।।

ছবি
 ## A  hellojanata presentation ##  জীবনের গল্পঃ---  উত্তরবঙ্গে শীতের আগমনী বার্তায় লেপ ও তোষক তৈরির ব‍্যস্ততা ।। কুড়িগ্রামে শীতের আগমনী বার্তায় লেপ ও তোষক তৈরিতে ব‍্যস্ত কারিগররা।। এগিয়ে আসছে শীত । হিমালয় থেকে এ অঞ্চলে দেরিতে হলেও আর ক’দিনের মধ্যেই জাঁকিয়ে আসবে শীত । এর মাঝেই বেশ ভাল ভাবেই শীতের আগমনী প্রকোপ অনুভুত হচ্ছে । উত্তর বঙ্গের এই এলাকা জুড়ে শীতের আগমনী বার্তায় লেপ ও তোষক তৈরিতে ব‍্যস্ত সময় পার করছেন কারিগররা। শীত এখন দরজায় কড়া নাড়ছে। কুড়িগ্রাম জেলায় লেপ ও তোষকের দোকানগুলোতে শীতের আগমনী বার্তায় শীতকে নিবারনের প্রস্ততি চলছে সবত্র। হরেক রকমের শীত বস্ত্র বাজারে থাকলেও লেপ ও তোষক ব‍্যবহারে বাড়তি চাহিদা দেখা যাচ্ছে ক্রেতাদের মাঝে। লেপ ও তোষক তৈরির দোকানগুলোতে কারিগরদের যেন আর দম ফেলার ফুরসৎ নেই। কারিগররা দোকানে তুলার স্তুপ করে তার উপর ধনুক দিয়ে আঘাত করে তৈরি করে চলেছেন লেপ ও তোষক। তুলা প্রক্রিয়া করা শেষ হলে ঢোকানো হতে থাকে বিভিন্ন রঙের কাপড়ের তৈরি লেপ ও তোষকের কভারে। সুই আর সুতার গাঁথুনিতে বাঁধা পড়ে যায় সেই তুলা ও কভার। এতেই তৈরি হয়ে যায় লেপ আর তোষক। সরেজমিনে ঘুর...