কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।
কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? আমাদের দেশের রাজনীতিতে আর সব রাজনীতির মতোই মেরুকরন আছে,আছে দলীয়করণ,আছে উত্থান পতন । www. hellojanata.com বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাজনীতির মাঠে অবাক করা অনেক ঘটনা ঘটেছে । পঞ্চাশ টি বৎসর তো পেরিয়ে গেল ! আর কত সময় লাগবে চৈতন্যদয় হতে ? ইথিক্স, ন্যায়নীতি ,ওয়াদা রক্ষা, কিংবা আদর্শ — এই সব আদর্শিক কথা মালার বিপক্ষ অবস্থান সৃষ্টি তে আমাদের অধিকাংশ নেতা,আমলা আর সুযোগ সন্ধানীরা(সবাই নয়)বেশ অনেকটাই এগিয়ে গেলেন,আছেন আর যাচ্ছেন। কিন্তু কেন ? www. hellojanata.com এই রাজনীতি আজ কত বাবা মা ভাই বোনকে কাঁদাচ্ছে — আর সেই চোখের জলের সামনেই অপরাধীরা জেলে ফাঁসির প্রহর গুনতে লেগে গেল । অবক্ষয়ের সুত্রে গাঁথা এই সকল কথামালা ! আঙ্গুল তুলে কথা বলা এই মানুষ নামের কলঙ্কদের কি ভবিষ্যতের কথা মনেই থাকে না? যখন যাদের কুকীর্তির কথাই সামনে এসেছে তখনই বিভিন্ন ভাবে সেই বিপর্যয় সামলাতে দেখা যায় সেই নেতা সাহেবদের । কেউ কেউ পালিয়ে যেতে চান আবারো ফিরে আসবেন ধারনাটি মাথায় রেখেই ! দুঃখজনক হলেও সত্যি যে এই সমস্ত নেতারাই আবার ফিরে এসেছেন আমাদের সমাজে সপাটে । এই কথা...