‘জীবন থেকে নেয়া’# #গোধূলি_লগ্নে – ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

  ## A hellojanata.com Presentation . 






‘জীবন থেকে নেয়া’# 

#গোধূলি_লগ্নে – 

বনলতা বোস মোনা ।।



#গোধূলি_লগ্নে

গোধূলি লগ্নের আক্ষরিক অর্থ হলো দিনান্তে গো মানে গরু গ্ৰামের মেঠোপথ ধরে যখন ধূলো উড়িয়ে উড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি ফেরে , সূর্য তার এক অদ্ভুত কয়লা রঙের আভা ছড়িয়ে দেয় আকাশে । আমি যদি সোজা বাংলায় বলি তাহলে এর মানে হলো দিনশেষে।

www. hellojanata.com

বুস্টার ডোজ নেবার পর জ্বরে কাবু দুদিন ধরে । রাতে ঘুম আসছিল না , ভাবলাম ইউটিউবে বাংলা কিছু দেখি , যেই ভাবা সেই কাজ। “গোধূলি লগ্ন” বলে একটা নাটক শুরু হলো । বাজে অভিনয় , বোরিং কনসেপ্ট দিয়ে শুরু । ভাবলাম চলুক , আমিও বোর হয়ে ঘুমিয়ে যাবো।

www. hellojanata.com

কিছু ক্ষন পর দেখি দাদু / ঠাকুমা হয়ে যাবার পর ছেলে – ছেলের বৌ , নাতি নাতনি সহ সুখের পরিবার , হঠাৎ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর দেখা এই পড়ন্ত বেলায় । দুজনের চুপিচুপি সেই প্রেম , সকলের অগোচরে দেখা সাক্ষাৎ ,…এই ষাটোর্ধ্ব বয়সে এসে সেই টিন এজের মতো প্রাণ ফিরে পাওয়া !!! সব মিলিয়ে আমার বোরিং কনসেপ্ট টা একটু অন্যরকম মনে হয়েছে ।

আমি যদি এই এক্সের সামনে আসাকে জীবনের কোন অতৃপ্ত আকাঙ্ক্ষার সাথে তুলনা করি !!! অনেকের তো জীবনে কত শখ থাকে , কিন্তু দ্বায়িত্ব এর বোঝা তলে সবকিছু চাপা পড়ে যায় । এক সময় মা বাবার অধীনে , তারপর সন্তান দের প্রতিপালনের দ্বায়িত্ব , সব মিলিয়ে আমাদের ইচ্ছে গুলো আর ডানা মেলতে পারে না ।

কেউ হয়তো ভালো গান গায় , আত্মতৃপ্তি পায় গান গেয়ে কিন্তু কখনো সঙ্গীতের ক্লাশে যায়নি এই সংসারের প্রতি কর্তব্য করতে গিয়ে। কেউ গাছপালা পরিচর্যা করতে ভালোবাসে , কিন্তু হয়না । কেউ আঁকা তো কেউ লেখালেখি। যার যেটা ভালো লাগে সেটা আবার শুরু করা যায় এই গোধূলি লগ্নে।

সবার মনের মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছে ঘুড়িটা আকাশে উড়ুক এই প্রত্যাশা।



বনলতা বোস মোনা ।।
লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।

হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..

www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবি-রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা ‘বিজয়ের জন্যে’।।

কেন আমাদের এমন মাথা নিচু ছবি দেখতে হবে ? মুসা কামাল-সম্পাদক- হ্যালো জনতা .কম ।।

তাল বা খেজুর রসের বিকল্প, গোলফল দিয়ে হতে পারে রস গুড়-রবি ডাকুয়া ।।