‘জীবন থেকে নেয়া- #২০২১>২২ - ক্যালিফোর্নিয়া থেকে লিখেছেন বনলতা বোস মোনা ।।
## A hellojanata.com Presentation
" জীবন থেকে নেয়া "
#২০২১>২২ - # ২০২১ > ২২ ।
বনলতা বোস মোনা ।
আমরা সবাই নতুন বছরে পা দিয়েছি আর তার সাথে সাথে নতুন দশকেও ( ২০২১ - ২০৩০ )
এই দশকটা আমাদের জন্য একটু চ্যালেন্জিং কারন , এই দশক শেষ হতে হতে আমরা সমবয়সী চল্লিশোর্ধ ৯০% মানুষ তাদের বাবা - মা কে হারিয়ে ফেলবে , আর যাদের বাবা মা বেঁচে যাবেন তারাও একদম জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর প্রহর গুনবেন।আমরা যারা পড়ন্ত চল্লিশে দাঁড়িয়ে আছি তাদের থেকেও ২০% ফুল ঝড়ে যাবে কারন বয়স আমাদের সবার বাড়ছে ।
www. hellojanata.com
এই দশক শেষ হতে সবার সন্তান গুলো বিশ্ববিদ্যালয়ের গন্ডী ছাড়িয়ে যাবে , আমার ছেলে তো বিয়ে থা করে সংসারী হবে , মা - বাবা হিসেবে আমাদের দ্বায়িত্বের ধরনটা বদলে যাবে । এই দশকের শেষ প্রান্তে আমাদের সবার রিটায়ার্ড লাইফের দিকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে ।
তাই আসন্ন দশকটা আমাদের অনেক শক্ত হতে হবে শারীরিক আর মানসিক ভাবে । মা - বাবা সহ অনেক কাছের আত্মীয়দের হারানোর যন্ত্রনার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে হবে ।
আমাদের শারীরিক ভাবে সচেতন হতে হবে কারন এই দশকের শেষ প্রান্তে বার্ধক্য পুরোপুরি এসে যাবে , অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ।
বাচ্চারা যতদিন স্কুলে পড়ে ততদিন শান্তি, এরপর ভালো কোথাও চান্স পাওয়া , পাশ করা , চাকুরী ....যতদিন স্কুলে পড়ে ততদিন বাবা মায়ের কাছে , আই এ পাস করার পর উচ্চ শিক্ষার্থে আমাদের ছেড়ে চলে যাবে ওদের পথে .....এইসব কিছু হবে এই দশক শেষ হতে হতে .....
www. hellojanata.com
কর্মজীবনে আর নতুন কোন এ্যাচিভমেন্ট আসবে না এই দশক শেষে , যতটা আছে ততটুকু মেইনটেইন করে চলতে হবে
একটু খেয়াল করলেই বুঝতে পারবো এরপর থেকে হারানোর পালা শুরু । বাবা - মা কে হারাবো , চাকরি তে আর নতুন কোন চাওয়া পাওয়া নেই , সন্তান দের হারাবো ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাই আমার মনে হয় আরো সময় দেই বাবা মা কে , সন্তানদের সাথে । কলিগদের ভালোবাসতে শিখি , বয়স যে সবার হচ্ছে , কার কখন ডাক আসে বলা যায় না
এমনিতেই করোনার তলোয়ার টা সবার উপরে ঝুলছে , কে কখন কুপোকাত হ ই বলা যায় না , তাই আর কোন ঝগড়া - বিদ্বেষ - মনোমালিন্যতা নয় , প্রতিটি মূহুর্ত হোক সুখের সবার ....
এই কামনা ~~~~
বনলতা বোস মোনা ।।
লেখক ।।
ক্যালিফোর্নিয়া , ইউ এস এ ।।
হ্যালো জনতার নিয়মিত লেখক ।।
লেখকের সকল লেখাই আমাদের ব্লগে প্রচারিত ।।
হ্যালো জনতা ডট কম ।।
hellojanata.com ..
www. hellojanata.com
https://hellojanata350.blogspot.com/
হ্যালো জনতা ডট কম ।।
www. hellojanata.com –
হ্যালো জনতার ব্লগ সাবস্ক্রাইব করুন।।
https://hellojanata350.blogspot
www. hellojanata.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন