পোস্টগুলি

’জীবন থেকে নেয়া’-#অপরাগতা-ক্যালিফোর্নিয়া থেকে বনলতা বোস মোনা ।।

ছবি
  ## A hellojanata.com Presentation .  'জীবন থেকে নেয়া’- #অপরাগতা-  বনলতা বোস মোনা ।। আজকাল অনেক কেই অনেক কিছু ঠিক ভাবে বোঝাতে পারিনা । খারাপ তখন লাগে যখন মানুষটি কাছের মানুষ হয়ে। www.  hellojanata.com   আমি ব্যাক্তিগত ভাবে আমার মতামতটা কারো উপর চাপিয়ে দেই না , শুধু বিনয়ের সাথে সামনে রাখার চেষ্টা করি , কিন্তু সে যদি আমার এ্যাঙ্গেলটা বুঝতে না পারে তখন আমি হাল ছেড়ে দিয়ে চুপটি মেরে যাই । তার যুক্তি তর্কের পাল্টা জবাব দেই না , দিতে ইচ্ছে হয়না… কারন আমি জানি যে কথায় কথা বাড়ে । তাছাড়া , ইংরেজির 9 and 6 জীবনের একটা বড় লেসন দেয় । তোমার দিক থেকে 9 আর উল্টো দিক থেকে 6 , মানে হলো যে যার অবস্থান থেকে ঠিক দেখছি , পার্থক্য শুধু দুজন দুজনের অপোজিটে দাঁড়িয়ে । এইতো গত কিছু সপ্তাহ আগে এক চাইনিজ সুহৃদ বন্ধু ফোন করে কেমন কি আছি জিগ্গেস করলো । আমি ওকে উইকেন্ডে দেখা করতে বললাম । আমার সাথে দেখা করতে চাইলো না , বললো আমায় , ” তোদের দেশে অনেক করোনা , তোদের সাথে ওঠাবসা করা ঠিক হবে না ” সারা বিশ্ব জানে যে করোনা কাদের দেয়া গিফট  আজ ওরাই আমাদের সাথে মিশতে অপারগ । আমি কিছু...

বাঙলা বানানে ভাইরাস- ১৯--আবদুল হাকিম ।।

ছবি
   ## A hellojanata.comPresentation.  বাঙলা বানানে ভাইরাস।। ১৯ --  আবদুল হাকিম ।। প্রথম লেখা – ২০০৩ সঙস্করন – ২০২১ এখানে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, আমরা যারা স্কুল কলেজে বাঙলা ব্যাকারন পড়েছি, বিশেষ করে খুব ভালোভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছি তারা অনেকেই পরবর্তিতে বিভিন্ন পেসায় নিয়োজিত হয়ে যাবার কারনে, নতুন করে বিষয়টির প্রতি আর মনোযোগ দিতে পারিনি । দিন গড়িয়ে গেলেও ভাষা নিয়ে আমাদের চিন্তাভাবনা ওখানেই আটকে আছে । জিবনের বিভিন্ন চড়াই উৎরাই সামাল দিতে গিয়ে ভাষা বা বানান বিষয়ক বিষয়টি আমাদের কাছে যেমন ছিল, তেমনটিই রয়ে গেছে । তাই নতুন কিছু দেখলেই আমরা আতকে উঠি । মনে হয়, আমার এতদিনের সাধনার ধন এবার বুঝি ধুলায় মিসে যেতে বসেছে ।     পক্ষান্তরে বাঙলা একাডেমির কাজ হল, বাঙলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষনা,  চিন্তা ভাবনা এবঙ এর উন্নয়ন সাধন । বাঙলাদেশে মাতৃভাষা নিয়ে চিন্তাভাবনা করার জন্য এমন দ্বিতিয় কোন প্রতিষ্ঠান খুব কমই আছে । সেখেত্রে আমরা ভাগ্যবানই বলতে হবে । প্রতিষ্ঠানটিতে এই কাজে যে সমস্ত বিজ্ঞজন নিয়োজিত আছেন, তাঁরা তাদের পুরোটা কর্মদিবস এই কাজেই অতিবাহিত করে চলেছে...

সামাজিক মাধ্যম ও আপনি --মুসা কামাল ।।

ছবি
 ## A hellojanata.com Presentation .  সামাজিক মাধ্যম ও আপনি ~~~~~~~~~~~~~~~~~~~~ মুসা কামাল ।।  আইডিয়া ডট কম --- এই ডট কম মাথায় নিয়ে আপনি লিখতে পারেন। আপনার কথা বা লেখা হবে গঠনমুলক, প্রগতিশীল। পজেটিভ লেখার জন্য আপনি সমাদৃত হবেন।এটি আপনার মতার্দশ প্রচারে হতে পারে যোগ্য পথ।জগৎ সংসারের কাজে লাগবে। www.  hellojanata.com   নেগেটিভ ডট কম --- এটি আপনার মনের সকল নেগেটিভ মতার্দশ প্রকাশ করবে। দেখবেন এমন নেগেটিভ লেখনির দ্বারা আপনার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে চারিদিকে।এটি ত্যাগ করাই বান্ছনীয়। www.  hellojanata.com   সমালোচনা ডট কম --- এ জগতের কোন কিছুই আপনার পছন্দ না এমন ভাবনা প্রকাশে এর জুড়ি মেলা দায়। সবাই ভাববে আপনি বুঝছেন যে এ জগতে আপনি একমাত্র সঠিক ভাবনার লোক! নাহ এমন নয়! আসলে অনেকেই ভাববে আপনি একজন নেতিবাচক মানুষ। -------------- তাহলে কি করবেন ? আপনাকে পজিটিভ থাকতে হবে। এটাই মোদ্দা কথা। সহজ সাবলিল থাকুন। যে কোন বিষয়ে পজেটিভ দৃষ্টিভঙ্গি রাখুন। সমালোচনা যদি করতেই হয় তবে সমালোচনার বিষয় টি সংশোধনের পথ বলে দিন। মনে রাখুন যদি সমালোচনা করতেই হয় তবে আপন...

বিলুপ্তির পথে বেত গাছ -মহসিন আলী মনজু।।

ছবি
 ## A hellojanata. com Presentation.  বিলুপ্তির পথে বেত গাছ - মহসিন আলী মনজু   ।। বিলুপ্তির পথে বেত গাছ।। মহসিন আলী  মনজু।  একসময় লতাপাতা আর সবুজ শ্যামলে ভরপুর ছিল গ্রামবাংলার  প্রকৃতি ও পথঘাট প্রান্তর আর লোকালয়। বিভিন্ন ঋূতুতে নানান রংঙে সাজতো গ্রামবাংলার প্রকৃতি। আগে গ্রামবাংলায় অনেক দেশী গাছ গাছালী পাওয়া যেত । এখন অনেক গাছ গাছালী বিলুপ্তির পথে। এ রকম একটি বিলুপ্ত প্রায় প্রজাতি হচ্ছে বেত গাছ।আগের মত গ্রাম-গঞ্জে বেত গাছ তেমনটা দেখা যায় না। www.  hellojanata.com   বেত গাছ সাধারণত গ্রাম-গঞ্জে রাস্তার পাশে, বসতভিটার পিছনে , পতিত জমিতে ও বন-জঙ্গলে কিছুটা আর্দ্র জায়গায় জম্মে। খুব অল্পদিনের মধ্যেই বেত গাছ ঘন ঝাড়ে পরিণত হয়। চির সবুজ এই উদ্ভিদটি পূর্ণ বয়স্ক অবস্থায় ৪৫ থেকে ৫৫ ফুট এবং কখনো কখনো তার চেয়ে বেশী লম্বা হয়ে থাকে। বেত গাছে ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসে। আর তাতেই পিঁপড়া, মৌমাছি, ভিমরুল এই রস খেতে বেত গাছে ভিড় জমায়। বেত গাছের ফলকে অঞ্চলভেদে বেতফল, বেওুন, বেথুন, বেথুল, বেতগুটি, বেওুইন ইত্যাদি নামে ডাকা হয়। ভেজা ও জংলা নিচু ভূমিতে ...

প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ - প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ।

ছবি
## A hellojanata.com Presentation .   ' প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়’ ২৪ -  প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! # আকরাম উদ্দিন আহমেদ। প‍্যাডেল চালিত রিক্সার দূর্দিন!! রিক্সা এ দেশের মানুষের খুব প্রিয় বাহন। খোলামেলা বলে চলতে আরাম, খুব দুরে না হলে যে কোন গন্তব্যস্থানে যাওয়া যায় ভাড়াও অধিকাংশ সময় নাগালে থাকে, পরিবেশ দূষণ হয়না বললেই চলে, ধীর গতিতে চলে বলে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। রিক্সা ভ্রমন কারো কারো কাছে রোমাঞ্চেরও বিষয়। সব মিলিয়ে রিক্সা চড়তে পছন্দ করেন না এমন লোক খুব একটা পাওয়া যাবে না। ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন।  রিক্সা ছাড়া নাগরিক জীবনের কথা যেনো বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থল এই প‍্যাডেল চালিত রিক্সা। হয়তো বা আয়ের একমাত্র উৎস। মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। www.  hellojanata.com     একমাত্র রাজধানী ঢাকা শহর ব‍্যতিত বিভাগিও জেলা ও উপজেলা শহর গুলোতে এখন আর মানুষে টানা প‍্যাডেল চালিত রিক্সা নজরে পরেনা। মোটর  ইঞ্জিন চালিত রিক্সার দৌরাত্ম্যে যা এখন লোকচক্ষুর অন্তরালে এবং  কালের প্রবাহ...